প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৬:১০ পিএম আপডেট: ১৪.০৬.২০২৫ ৬:৩৯ PM

হাতিয়ার ধর্মীয় অঙ্গনের প্রখ্যাত আলেম, মুহাদ্দিস রুহুল আমিন সাহেবের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) সকালে হাতিয়া রহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে উপজেলার এ এম উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান হয়।
সভায় সভাপতিত্ব করেন মরহুমের তৃতীয় পুত্র ও প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাওলানা তাওফীকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ.ইউ.এম ইদ্রিস।
অনুষ্ঠানে বক্তব্য দেন—সাবেক অধ্যক্ষ আবু সালেহ মো. নেছার উদ্দিন, অধ্যক্ষ আব্দুল কাদের, বাহাউদ্দিন, আব্দুল গফুর, সুলতান আহম্মদ, সুপার আবু জাফর মুহাম্মদ ইকবাল, প্রধান শিক্ষক আ.ন.ম হাসান, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, অধ্যক্ষ হাফেজ মো. আবুল কাশেম, মরহুমের দৌহিত্র সাব্বির আহমদ তাফসির, নিউমার্কেট সেক্রেটারি আলহাজ্ব মো. আব্দুল কাদের, সুপার মাওলানা মো. ইউসুফ, সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মো. আকবর আলী এবং পরিষদের সাবেক সেক্রেটারি মো. শাহাদাত হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মো. ইব্রাহিম খলিল উল্লাহ।
বক্তারা তাঁদের বক্তব্যে মুহাদ্দিস রুহুল আমিন সাহেবের ধর্মীয় শিক্ষা, সমাজ ও রাষ্ট্রীয় অঙ্গনে অবদানসহ তাঁর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়
স্বদেশ প্রতিদিন/কেএইচ