বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
১৭ দিন পর চক্ষুবিজ্ঞানে চিকিৎসাসেবা পুরোদমে চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৪:১৬ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘ ১৭ দিনের অচলাবস্থার অবসান ঘটেছে।

আজ শনিবার (১৪ জুন) থেকে পুরোদমে চিকিৎসাসেবা চালু হয়েছে।

সকালে থেকেই হাসপাতালটিতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দেন। রোগী ও তাদের স্বজনদেরও দেখা গেছে চিকিৎসা নিতে আসতে।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম গণমাধ্যমকে জানান, আজ থেকে পুরোদমে সব ধরনের সেবা চালু হয়েছে। আমরা চাই সবার জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে- রোগী, চিকিৎসক এবং নার্সদের জন্য।

এর আগে গত বৃহস্পতিবার (১২ জুন) হাসপাতালের বহির্বিভাগ খুলে দেওয়া হয়, এবং তারও আগে জরুরি বিভাগ আংশিকভাবে চালু করা হয়েছিল।

গত ২৮ মে জুলাই আন্দোলনে আহত কয়েকজন ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের সঙ্গে অপ্রীতিকর সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে, কর্মচারীরা মানববন্ধন করেন এবং চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়।

এই ঘটনায় হাসপাতালের পরিবেশ অস্থির হয়ে পড়ে এবং রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। তবে টানা আলোচনা ও মধ্যস্থতার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

ডা. জানে আলম আরও জানান, বর্তমানে সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর না হয়, সে বিষয়ে সতর্কতা নেওয়া হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল   স্বাস্থ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close