সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
যুদ্ধে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৯:৪৫ AM

ইসরায়েলের সরাসরি বিমান হামলায় ইরানের রাজধানী তেহরান ও আশপাশের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিশ্লেষক ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রিচার্ড লেবারোনিস মনে করছেন, যুক্তরাষ্ট্র চাইলেও এবার সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

তিনি বলেন, ‘এখন প্রশ্ন হলো, আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনা হবে কি না, বরং কিভাবে। যদি ইরান পাল্টা জবাব দেয়, ইসরায়েলও আর পিছু হটবে না। তখন মার্কিন সামরিক ও কূটনৈতিক সহায়তা অনিবার্য হয়ে উঠবে।’

এদিকে সিএনএনের নিরাপত্তা বিশ্লেষক বেথ স্যানার বলেন, ‘ইসরায়েল এখন সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করছে। তারা একেবারে চিফ অব জেনারেল স্টাফকে সরিয়ে দেওয়ার মতো অপারেশন চালাচ্ছে। এই ঘটনায় ইরানের প্রতিক্রিয়া হবে ব্যাপক এবং সরাসরি।’

তিনি আরও বলেন, ‘ইরান এখন বিষয়টিকে অস্তিত্বের সংকট হিসেবে দেখছে। ফলে প্রতিশোধমূলক হামলা শুধু সময়ের ব্যাপার।’

এমন অবস্থায় আশঙ্কা করা হচ্ছে, ইরান-ইসরায়েল যুদ্ধ এখন শুধু দুই দেশের সীমায় আটকে থাকবে না- তৃতীয় পক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রকেও হয়তো মাঠে নামতে হবে। আর তা হলে গোটা মধ্যপ্রাচ্যই জড়িয়ে পড়তে পারে দীর্ঘমেয়াদি, জটিল এক সামরিক সংঘাতে।

সূত্র : আটলান্টিক কাউন্সিল ও সিএনএন

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   যুদ্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close