শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৫৩ বছর ইমামতি শেষে গ্রামবাসীর সম্মাননা পেলেন মাওলানা কবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১০:০৬ AM

ফেনী সদরের নাজিরপুর নতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. কবির আহমেদ ৫৩ বছরের ধর্মীয় দায়িত্ব পালন শেষে ইমামতির বিদায় নিয়েছেন। দীর্ঘ কর্মজীবনের শেষে তাকে স্মরণীয় বিদায় জানাতে ব্যতিক্রমধর্মী সংবর্ধনার আয়োজন করে গ্রামবাসী।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইমাম সাহেবকে এককালীন ১ লাখ টাকার সম্মানী প্রদান করা হয়। মসজিদ থেকে নিজ বাড়ি পর্যন্ত গাড়িতে করে তাকে বিদায় জানানো হয় সম্মান ও ভালোবাসায়। উপস্থিত ছিলেন শত শত গ্রামবাসী। অনেকেই আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

মাওলানা কবির আহমেদ নবাবপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি শুধুমাত্র ধর্মীয় নেতা নন, বরং একজন শিষ্টাচারী, সদালাপী ও সেবাব্রতী মানুষ হিসেবে এলাকাবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

মসজিদ চত্বরে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি একরামুল হক চৌধুরী এবং সঞ্চালনা করেন মাস্টার এনামুল হক। প্রধান অতিথি ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন রতন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাজল, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নূর নবী, সৌদি প্রবাসী কামাল মির্জা, কাজী এরশাদ, শাহাদাত হোসেন সুরুজ, মাহবুবুল হক চাষীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ইমাম সাহেবের অবদান অনস্বীকার্য। তার মতো মানুষেরা সমাজে আলোর দিশারি।’

অনুভূতিপূর্ণ বিদায়ী বক্তব্যে মাওলানা কবির আহমেদ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য। আমার জন্য দোয়া করবেন।’

মসজিদ কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন রতন বলেন, ‘দেশের অনেক ইমাম বৃদ্ধ বয়সে অবহেলিত হয়ে পড়েন। আমরা চাই, এই বিদায় যেন সমাজে একটি দৃষ্টান্ত হয়ে থাকে। ইমাম সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এই সম্মানী প্রদান করা হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাওলানা   ইমাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close