প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৯:৩৪ AM

ঢাকা ও আশপাশের অঞ্চলে রোববার সকাল থেকে আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে গরমের তীব্রতা কমবে না, আগের মতোই তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (১৪ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া থাকবে শুষ্ক।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
তাপমাত্রা নিয়ে বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। অর্থাৎ গরমের দাপট থেকে এখনই রেহাই মিলছে না।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।
স্বদেশ প্রতিদিন/এমএম