শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সবুজবাগে ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যা, মরদেহ টুকরো করে বালু চাপা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৮:০৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগের ভাইকদিয়া এলাকায় মো. জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করার পর মরদেহ তিন টুকরো করে বালু চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে বালুর নিচ থেকে জাকির হোসেনের টুকরো করা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাকির হোসেন প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন এবং তিনি পরিবার নিয়ে রাজধানীর মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন।

ঘটনার বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী জানান, “আজ সকালে খবর পেয়ে সবুজবাগের ভাইকদিয়া এলাকায় একটি বালুর স্তূপ থেকে তিন টুকরো করা একটি মরদেহ উদ্ধার করি। এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত চালানো হচ্ছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের ভাই শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমার ভাই জাকির প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন। বুধবার রাতে পাশের বাসার আজাহার নামের এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। আজ জানলাম, তাকে হত্যা করে মরদেহ টুকরো করে বালু চাপা দিয়েছে। আমি আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার চাই।” — এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

পুলিশ ধারণা করছে, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  সবুজবাগ   ব্যবসায়ী   হত্যা   মরদেহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close