বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লাউয়াছড়ায় ঈদের তিন দিনে আড়াই হাজার পর্যটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৭:৫৬ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঈদুল আজহার ছুটিতে মাত্র তিন দিনে ভিড় জমিয়েছেন আড়াই হাজারের বেশি পর্যটক। উদ্যানের বন্যপ্রাণী ও মিশ্র চিরহরিৎ বনানী দেখতে প্রতিবছরই পর্যটকের সংখ্যা বাড়ছে। তবে অতিরিক্ত ভিড়ে বন্যপ্রাণীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদী ও স্থানীয় বাসিন্দারা।

অনুসন্ধানে জানা গেছে, বিলুপ্তপ্রায় উল্লুক, বানর, হনুমানসহ নানা বন্যপ্রাণী এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতেই পর্যটকেরা লাউয়াছড়া উদ্যানে ভিড় করেন। কমলগঞ্জের অন্যান্য পর্যটন কেন্দ্রের তুলনায় এখানেই ভিড় বেশি হয়। অনুকূল আবহাওয়ার কারণে এবারের ঈদে ৭ থেকে ৯ জুন পর্যন্ত তিন দিনে ২ হাজার ৫২৮ জন দর্শনার্থী টিকিট কেটে লাউয়াছড়ায় ঘুরেছেন। এতে রাজস্ব আয় হয়েছে ২ লাখ ৯০ হাজার ৭৭৭ টাকা ৫০ পয়সা।

স্থানীয়রা জানান, বিপুলসংখ্যক পর্যটকের আনাগোনায় বনের বন্যপ্রাণীরা বাধার মুখে পড়ছে। দল বেঁধে দর্শনার্থীদের হইচই, যানবাহনের হর্ন ও নানা বাণিজ্যিক কার্যক্রম বনের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৬ সালে জাতীয় উদ্যান ঘোষণার পর থেকে পর্যটকদের আগমন ধীরে ধীরে বেড়েছে। রেস্টহাউস, ইকো-কটেজ, স্টুডেন্ট ডরমিটরি এবং ইউএসএআইডি অর্থায়নে ব্যাখ্যা কেন্দ্র স্থাপনের ফলে এ আগ্রহ আরও বেড়েছে। তবে উদ্যানসংলগ্ন এলাকায় গাছপালা ও মাটি কেটে স্থাপনা গড়ে তোলায় বন্যপ্রাণীর চলাচলে বিঘ্ন ঘটছে।

স্থানীয় বাসিন্দা সাজু মারচিয়াঙ, আহাদ মিয়া এবং কয়েকজন পর্যটক জানান, অতিরিক্ত ভিড় ও যানবাহনের হুড়োহুড়িতে বন্যপ্রাণী দেখতে পাওয়া কঠিন হয়ে পড়েছে। দলবদ্ধ পর্যটকদের হইচই এবং বাণিজ্যিক কর্মকাণ্ডে বনাঞ্চলের জীববৈচিত্র্য ঝুঁকিতে পড়ছে।

ঘুরতে আসা শহীদুর রহমান, জয়নাল আবেদীন, মাহফুজুর রহমান ও শেখ রিপন বলেন, বনের ভেতরে ব্যবসাপ্রতিষ্ঠান ও অতিরিক্ত মানুষের ভিড় মোটেই কাম্য নয়। এতে বন্যপ্রাণীদের স্বাভাবিক বিচরণে বিঘ্ন ঘটছে।

এ বিষয়ে লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, ঈদ উপলক্ষে সব সময়ই পর্যটক বাড়ে। ভিড়ে কিছুটা সমস্যা হলেও গাইডদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পর্যটকেরা বন ও পরিবেশের ক্ষতি হয়—এমন কোনো আচরণ না করেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  লাউয়াছড়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close