প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ২:০০ পিএম

কুষ্টিয়া সদর উপজেলায় নিজ ঘর থেকে আবদুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীর মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ জুন) সকালে উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের তাহাজমোড় এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে।
নিহত আবদুর রহমান ওরফে উজ্জ্বল পাটিকাবাড়ি বাজার এলাকার মৃত ওসমানের ছেলে। তিনি একটি বিস্কুট কোম্পানির পরিবেশক ছিলেন। এ ছাড়া স্থানীয় বাজারে তাঁর ফটোকপির দোকান ছিল। তবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
এ তথ্য নিশ্চিত করে পাটিকাবাড়ি ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক(এসএসআই) শামসুল হক বলেন, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় লাশটি বিছানার উপর ছিল। স্থানীয়রা দরজা ভেঙে পুলিশকে খবর দেই। লাশের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুট ও বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রাথমিক ধারনা করছি আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা ও স্বজনেরা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে পৈত্রিক বাড়ি থেকে একটু দূরে নিজ জমিতেই টিনের ছাপড়া ঘরে থাকতেন উজ্জল। প্রায় তিনমাস আগে বনিবনা না হওয়ায় বউ একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে গেছে। এরপর থেকে ওই বাড়িতে উজ্জল একাই থাকতো। বেশ কিছুদিন ধরে মনসিক ভাবেও ভেঙে পড়েছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি করলে পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে জানালা দিয়ে বিছানার উপর তার রক্তাক্ত মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশকে খবর দেই।
কুষ্টিয়া পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফয়সাল মাহমুদ বলেন, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি বিছানার ওপর ছিল। লাশের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ঘরের ভেতর সিমেন্টের খুঁটিসহ কাগজে লেখা চিরকুট পাওয়া গেছে। পিস্তলসহ চিরকুট বিশ্লেষণ করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর