বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আপনি তো গৃহযুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন দেশে: প্রধান উপদেষ্টাকে মাসুদ কামাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ১১:২৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আমি ভেবেছিলাম ঈদের আগের দিন জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এমন কিছু কথা বলবেন যার মাধ্যমে আমাদের জাতীয় ঐক্য আরো দৃঢ় হবে। কিন্তু তিনি করেছেন উল্টোটা। তিনি এমন কিছু কথা বলেছেন যার মাধ্যমে আমাদের জাতীয় জীবনে বিভেদকে আরো তীব্র করে তুলেছেন। 

‘কথা’ নামে নিজের ফেসবুক পেজে এসব কথা বলেছেন মাসুদ কামাল।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে গত ১৫ বছর ধরেই আমি বলে এসেছি যে আওয়ামী লীগ দেশটাকে বিভক্ত করে দিচ্ছে। তুমি আওয়ামী লীগ করো, তুমি জামায়াত করো, অতএব তুমি আমাদের লোক না, তুমি এদেশে থাকতে পারবা না, তুমি দেশকে ভালোবাসো না— এই তত্ত্বের মাধ্যমে তারা দেশকে বিভক্ত করে দিয়েছিল। সেই বিভক্তির হাত থেকে বাজার জন্যই আমরা আন্দোলন করেছিলাম। ড. ইউনূস সাহেব এসে সেই বিভক্তিকে আরো শার্প করেছেন, আরো তীক্ষ্ণ করেছেন।
গতরাতের (বৃহস্পতিবার) সেই ভাষণে তিনি আরো তীক্ষ্ণ করেছেন। 

মাসুদ কামাল বলেন, বন্দর নিয়ে, মানবিক চ্যানেল নিয়ে তিনি যেভাবে আত্মপক্ষ সমর্থন করেছেন সেটা আমরা আগের সরকারের সময় দেখেছি। বন্দর ইস্যুতে তিনি বলেছেন, যাদের দায়িত্ব দিচ্ছেন তাদের দেওয়াই উচিৎ, অনেক দেশে তারা এই কাজ করেন। সবই মেনে নিলাম কিন্তু এদের চেয়ে ভালো কোম্পানি আর নেই?    

তিনি আরো বলেন, ধরুন আপনি চট্টগ্রাম যাবেন। আমি বললাম, আপনি বিএমডাব্লিউ গাড়িতে যান; সবচেয়ে আরামে যাবেন। আমি কি ভুল বললাম? না; কিন্তু আপনি কি যাবেন? না যাবেন না; আপনি কেন যাবেন না? কারণ তেলের দাম দিয়েই তো কুলাতে পারবেন না। আপনি বিএমডাব্লিউ কিনবেন কীভাবে, আপনার তো টাকা নাই; সেই সামর্থ্য নাই। তো আপনি বলবেন, আমার জন্য সেই মাধ্যমই ভালো যেটা নিরাপদ হবে, কম খরচ হবে, আমার সামর্থ্যের মধ্যে থাকবে। আপনি যে সেরা কোম্পানি আনলেন সেটা কি আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতার মাধ্যমে এনেছেন? আপনার কাছে মনে হয়েছে এইটাই সবচেয়ে সেরা কোম্পানি, তাকে আমি কাজ দেব। এটা তো আপনার ব্যক্তিগত কাজ নয়। এটা রাষ্ট্রের কাজ। আপনাকে নিয়মের মধ্যে চলতে হবে।

মাসুদ কামাল বলেন, ভয়ংকর ভাষা আপনার। আপনি বলেছেন— ‘আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা ও অপপ্রচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন।’ এটা আপনি বলতে পারেন? এটার বিরোধিতা কে করেনি? বিএনপি বলেছে, আপনি বিএনপিকে প্রতিহত করতে বলেছেন। আর্মি বলেছে, আপনি আর্মিকে প্রতিহত করতে বলেছেন। আপনি জনগণকে বিএনপি এবং আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন।

তিনি আরো বলেন, আপনার পকেটে থাকা তিনটা দল— জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপির মতো কিছু খুচরা দল যারা সংখ্যায় চার পাঁচের বেশি হবে না, তারা ছাড়া আর সবাইকে আপনার প্রতিহত করতে হবে? আপনার এই দলগুলো প্রতিহত করতে পারবে? আপনি তো দেশে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন। আপনার এক উপদেষ্টা মাহফুজ আলম বলেছিল— গৃহযুদ্ধ হবে। আপনি তো গৃহযুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন দেশে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  গৃহযুদ্ধ   প্রধান উপদেষ্টা   মাসুদ কামাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close