প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১১:৫১ পিএম আপডেট: ০৮.০৬.২০২৫ ১:৩৩ PM

সংগৃহীত ছবি
ঈদুল আজহা উপলক্ষে ঢাকার
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে কারাবন্দি সংগীতশিল্পী মাইনুল আহসান
নোবেল মঞ্চে উঠে পরিবেশন করেন নগর বাউল জেমসের 'জেল থেকে বলছি' গানটি। তার কণ্ঠে এই গান শুনে অন্যান্য বন্দিরাও আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন, সৃষ্টি হয় এক ভিন্নরকম উৎসবমুখর পরিবেশ।
নোবেল আরও পরিবেশন করেন তার জনপ্রিয় গান 'অভিনয়', 'ভিগি ভিগি' এবং 'সেই তুমি কেন এত অচেনা হয়ে গেলে'। কারা কর্তৃপক্ষের আয়োজনে শনিবার (৭ জুন) বিকাল সাড়ে তিনটায় বন্দিশালার মাঠে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মারধরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা
৯৯৯-এ কল করে। এরপর গত ১৯ মে রাতে ডেমরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে এবং নারী নির্যাতন মামলায় নোবেলকে গ্রেফতার করা হয়।
কারাগারে থেকেও নোবেলের এই সাংস্কৃতিক অংশগ্রহণ বন্দিদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার একটি ব্যতিক্রমী উদাহরণ। অনেকেই আশা করছেন, তিনি নিজেকে পরিশুদ্ধ করে আবারও
সংগীত জগতে ফিরে আসবেন।
স্বদেশ প্রতিদিন/এনআর