বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈদের দিনে বাগেরহাটে ব্যাপক সংঘর্ষ, নিহত ১ আহত ৩০
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১০:৩৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজিজুল চৌধুরী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের আরো অন্তত ৩০ জন মানুষ।

শনিবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এ ঘটনা ঘটে। 
 
নিহত আজিজুল চৌধুরী সিংগাতি গ্রামের বাসিন্দা মোশারেফ চৌধুরীর ছেলে। আহতদের উদ্ধার করে মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।    

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাতি গ্রামের চৌধুরী বংশের কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের আঘাতে কাবুল চৌধুরীর ভাইপো আজিজুল চৌধুরী নিহত হয়েছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাদের মধ্যে প্রায় ৫০ বছর ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে আজ সন্ধ্যায় তাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঈদ   বাগেরহাট   সংঘর্ষ   নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close