সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      
পানির দামে বিক্রি চামড়া, হতাশ কোরবানিদাতারা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১০:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহর ও আশপাশের গ্রামগুলোতে কোরবানির পশুর চামড়া অত্যন্ত কম দামে বিক্রি হচ্ছে। গরুর চামড়া ১৫০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকায় বিক্রি হয়েছে, আর খাসির চামড়া কেউ কিনতেই আগ্রহ দেখায়নি। চামড়া বিক্রির জন্য পর্যাপ্ত ক্রেতা না থাকায় অনেকেই মাদ্রাসায় দান করেছেন বা মাটিতে পুঁতে দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ইচ্ছাকৃতভাবে চামড়া কিনছেন না, যাতে পরে কম দামে চামড়া সংগ্রহ করতে পারেন। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম জানিয়েছেন, চামড়ার দামে কারসাজি করলে তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

সরকার এ বছর চামড়ার ভালো দাম নির্ধারণ করেছে এবং সিন্ডিকেট ভাঙতে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে। তবে মাঠপর্যায়ে এসব উদ্যোগের সুফল এখনও দেখা যাচ্ছে না। এই সংকট নিরসনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন, যাতে কোরবানিদাতারা তাদের চামড়ার ন্যায্য মূল্য পেতে পারেন এবং গরিবদের হক নিশ্চিত হয়।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  চামড়া   হতাশ   কোরবানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close