বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈদগাহে যাওয়ার পথে বাসচাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১১:০৯ AM

বগুড়ার শাজাহানপুরে ঈদের নামাজ আদায় করতে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার পাঁচ বছরের শিশু সন্তান। নিহতরা হলেন– চান মিয়া (৩৫) ও তার ছেলে আব্দুল্লাহ (৫)। চান মিয়া পেশায় একজন বাসচালক এবং শাজাহানপুর উপজেলার বামুনীয়া মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার (৭ জুন) সকালে উপজেলার নয়মাইল বামুনীয়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল জানান, ঈদের নামাজ পড়তে সকালে বাড়ি থেকে বের হন চান মিয়া ও তার শিশু সন্তান। ঈদগাহ মাঠ ছিল মাত্র ২০০ গজ দূরে। রাস্তা পার হওয়ার সময় তিনি প্রথমে সন্তানকে ডিভাইডার পার করিয়ে নিজে পার হতে গেলে ঢাকাগামী দ্রুতগতির একটি বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল খালেক জানান, ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈদের দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঈদগাহ   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close