বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈদুল আজহার দিনে ১৩টি সুন্নত আমল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৮:১২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এ দিনটি ইবাদত, কোরবানি এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে অতীব তাৎপর্যপূর্ণ। ইসলামী শরিয়তে ঈদুল আজহার দিনের কিছু সুন্নত আমল রয়েছে, যেগুলোর মাধ্যমে ঈদের আনন্দ পূর্ণতা পায় এবং আল্লাহর সন্তুষ্টিও অর্জিত হয়।

মুসলিম জীবনে ঈদের দিনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে নবী করিম (সা.)-এর সুন্নত অনুসরণ করা একান্ত কর্তব্য। বিভিন্ন হাদিস থেকে জানা যায়, ঈদুল আজহার দিনে অন্তত ১৩টি সুন্নত আমল রয়েছে। এগুলো হলো:

ঈদের দিন খুব সকালে ঘুম থেকে ওঠা ও ফজরের নামাজ জামায়াতে আদায় করা। এরপর মিসওয়াক করা এবং গোসল করা সুন্নত হিসেবে পরিচিত। শরিয়তসম্মত পরিচ্ছন্ন ও মার্জিত পোশাকে ঈদের সাজসজ্জা করা, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করাও এই দিনের অন্যতম সুন্নত।

ঈদুল আজহার একটি গুরুত্বপূর্ণ আমল হলো, ঈদের নামাজের আগে কিছু না খাওয়া এবং ঈদের নামাজ শেষে নিজের কোরবানির গোশত দিয়ে ঈদের দিনের প্রথম আহার করা। ঈদের নামাজ আদায়ের জন্য সকালে আগেভাগে ঈদগাহে যাওয়া এবং বিনা ওজরে মসজিদে না পড়ে ঈদগাহেই নামাজ আদায় করাও অন্যতম সুন্নত।

ঈদগাহে যাওয়া ও ফেরার পথে ভিন্ন ভিন্ন রাস্তা ব্যবহার করা এবং হেঁটে যাওয়া নবীজির (সা.) অভ্যাস ছিল। ঈদগাহে যাওয়ার পথে উচ্চ আওয়াজে তাকবির পাঠ করতে করতেও যাওয়া সুন্নত। আর ঈদুল আজহার অন্যতম প্রধান আমল হলো—সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা।

এই আমলগুলো পালনের মাধ্যমে একজন মুসলমান শুধু ঈদের আনন্দে শরিকই হন না, বরং তা তাকে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণে আরও একধাপ এগিয়ে দেয়। তাই, ঈদের দিন শুধু আনন্দের মধ্যেই সীমাবদ্ধ না রেখে, এই সুন্নতগুলো পালনের মাধ্যমে তা আরও পূর্ণতা দেওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঈদুল আজহা   সুন্নত   আমল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close