বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে অর্ধশত গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১১:২৯ AM আপডেট: ০৬.০৬.২০২৫ ১:২০ PM

আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে শুক্রবার (৬ জুন) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত শেষ হয়েছে। 

হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফ মাঠে সকাল ৮টায় ঈদের প্রথম জামাতের ইমামতি করেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। অপরদিকে সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসায় সকাল সাড়ে ৮টায় নামাজের ঈমামতি করেন   সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী।

উল্লেখ্য, আরব দেশসমূহের সাথে মিল রেখে ১৯২৮ সাল থেকে আগাম রোজা পালনসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের নিয়ম চালু করেন সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ইসহাক চৌধুরী (রহ.)। প্রায় ৯৭ বছর আগে তিনি চালু করেন এই প্রথা। আর এরপর থেকেই তার অনুসারীরা এখন অর্ধশত গ্রামের প্রায় ২ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি একদিন আগে উদযাপন করেন পবিত্র ঈদ।

এদিকে, আগাম ধর্মীয় আয়োজন পালন সম্ভব উল্লেখ করে সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী বলেন, শুধুমাত্র সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা রোজা পালন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করে থাকি।

এ উপলক্ষে কোরবানির পশু ক্রয়সহ আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে উপজেলাগুলো।  

প্রসঙ্গত, যেসব গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপিত হয়েছে সেগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি। এছাড়াও রয়েছে মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলাসহ এমন অর্ধশত গ্রাম।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   ঈদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close