বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বান্দরবানের রুমা ও থানচিতে ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১০:৫৫ AM আপডেট: ০৬.০৬.২০২৫ ৫:০৯ PM

দীর্ঘ দুইবছর ধরে রুমা ও থানচি উপজেলার পর্যটন স্পটগুলো বন্ধ থাকায় অবশেষে ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন।

শুক্রবার (৬ জুন) থেকে সীমিত পরিসরে রুমা ও থানচি উপজেলার পর্যটন স্পটগুলো ভ্রমণকারীদের জন্য উন্মুক্তের  বিষয়টি একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেন বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রুমা উপজেলার মুনলাই পাড়া হয়ে বগালেক পর্যন্ত ভ্রমণ করতে পারবেন দর্শনার্থীরা। এছাড়া থানচি উপজেলার নৌ-পথে তিন্দুমুখ পর্যন্ত এবং সড়কপথে তমাতুঙ্গী পর্যন্ত ভ্রমণ করতে পারবে পর্যটকরা। তবে উল্লেখিত স্থানগুলো ছাড়া অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে এখনো নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভার সিদ্ধান্ত এবং সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের পত্রের আলোকে সীমিত পরিসরে রুমা ও থানচি উপজেলার ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৬ জুন) থেকে পর্যটকরা ঘোষিত স্পটগুলোতে  ভ্রমণ করতে পারবেন। সেই সাথে পরিস্থিতি স্বাভাবিক থাকলে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে অন্যান্য দর্শনীয় স্থানগুলোও ভ্রমণের জন্য উন্মুক্ত করা হবে। 

প্রসঙ্গত, গত ২০২৩ সালের ১৬ মার্চ থেকে রুমা ও থানচির সীমান্তবর্তী দুর্গম এলাকায় নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে পর্যটকদের ভ্রমণে অনিদিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   নিষেধাজ্ঞা   প্রত্যাহার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close