বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে ঈদের জামাতের সময়সূচী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১১:৫৩ AM

প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এদিন জামাত শুরু হবে সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ।

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে এবার ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

ইতিমধ্যে ঈদ জামাতের জন্য হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। সেখানে এক সাথে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

তবে, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে ঈদগাহে নামাজ আদায় করা সম্ভব না হলে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আদায় করা হবে ঈদের প্রধান জামাত। 

বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এবারও পাঁচটি জামাত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টায় এবং ১০টা ৪৫ মিনিটে এসব জামাত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রতি বছর কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন হয়। সকাল ৯টায় এ জামাতে ইমামতি করবেন জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ। ঈদের এ জামাতে যাতায়াতের সুবিধার জন্য বরাবরের মতই শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনে কয়েক বছর ধরেই শোলাকিয়ার সাথে পাল্লা দিয়ে যাচ্ছে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান। প্রায় ২২ একর আয়তনের এ মাঠে পাঁচ থেকে ছয় লাখ মানুষ এক সাথে নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন মাওলানা মো. মাহফুজুর রহমান।

ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৭টা এবং সাড়ে ৮টায় দুটি ঈদ জামাত হবে এবার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় ঈদের জামাত হবে।

এছাড়া ঈদের সকালে ঢাকা মহানগরীর শতাধিক ঈদগাহে এবং দেড় হাজারের বেশি মসজিদে জামাতের আয়োজন থাকবে।

চট্টগ্রাম

চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। সকাল সাড়ে ৭টায় এ জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। সেখানে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। তাতে ইমামতি করবেন মসজিদটির পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

পাশাপাশি সিটি করপোরেশনের উদ্যোগে লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত হবে।



এছাড়াও সকাল ৮টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আরেকটি ঈদ জামাত হবে। নগরীর বিভিন্ন এলাকায় স্থানীয় মসজিদ ও ঈদগাহে স্থানীয়রা ঈদের জামাত আয়োজন করবেন। এসবে  প্রয়োজনীয় সহযোগিতা দিবে সিটি করপোরেশন।

খুলনা

খুলনায় সকাল সাড়ে ৭টায় সার্কিট হাউস মাঠে প্রধান জামাত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময়ে খুলনা টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত হবে। খুলনা টাউন জামে মসজিদে আরও দুটি ঈদ জামাত সকাল সাড়ে ৮টা এবং সকাল ১০টায় হবে।

এছাড়া খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে ঈদের জামাত হবে সকাল ৭টায়। একই সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাত হবে। নগরের প্রতিটি ওয়ার্ডে খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে পৃথক ঈদের জামাত হবে।

খুলনা জেলা ও নগর মিলে এবার সাতশর বেশি মসজিদ ও ঈদগাহে ঈদুল আজহার জামাত হবে বলে জানিয়েছে প্রশাসন।

রাজশাহী

রাজশাহীতে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত হবে মহানগরীর হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে শাহ মখদুম (র.) দরগাহ জামে মসজিদে জামাত হবে সকাল ৮টায়। অন্যান্য ঈদগাহে নিজ নিজ ব্যবস্থাপনায় ও তাদের সময়ানুযায়ী ঈদ জামাত আয়োজন করবে।

ময়মনসিংহ

ময়মনসিংহের সকাল সাড়ে ৭টায় আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত হবে। একই মাঠে সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত হবে। এছাড়া শহরের বড় মসজিদে সকাল ৮টায়, মাদানী নূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টা ও সাড়ে ৮টায় জামাত হবে।



সিলেট

সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ। এছাড়া নগরীর বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টায়, সকাল ৮টায় এবং সকাল ৯টায় ঈদের তিনটি জামাত হবে।

সিলেটের সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৭টায় আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে জামাত হবে। সেখানে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী ইমামতি করবেন।

বরিশাল

বরিশালে সকাল সাড়ে ৭টায় নগরীর বান্দ রোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে কুরবানি ঈদের প্রধান জামাত হবে। একই সময়ে নগরীর আমতলা মোড়ে বরিশাল জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের জামাত হবে। এ ছাড়া সকাল ৯টায় চরমোনাই দরবার শরিফে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। এতে ইমামতি করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

জেলার অন্যতম গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়।

বরিশাল নগরীর গীর্জা মহল্লার জামে কসাই, চকবাজারের জামে এবাদুল্লাহ, সদর রোডের বায়তুল মোকারম, পোর্ট রোডের জামে কেরামতিয়া ও আলেকান্দার ইউছুমদ্দিন জামে মসজিদে দুটি করে জামাত হবে। এ সব মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত ৯টায়।

রংপুর

রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত হবে। এ নামাজে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন। আবহাওয়া খারাপ হলে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত হবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে। সেখানে দ্বিতীয় জামাত হবে ৯টায়।

এবার জেলার পাঁচ হাজার ৯০টি মসজিদ সংলগ্ন এলাকার ঈদগাহ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 

আরও সংবাদ   বিষয়:  ঢাকা    ঈদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close