বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘কালো মানিক’কে উপহার হিসেবে নেননি বেগম জিয়া, চেয়েছেন দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১০:৩১ AM

দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফ্রিজিয়ান জাতের কালো রঙের একটি ষাঁড় গরু উপহার দিতে নিয়ে রাজধানীর গুলশানে এসেছিলেন পটুয়াখালীর আলোচিত কৃষক সোহাগ মৃধা। তবে সাবেক প্রধানমন্ত্রী গ্রহণ করেননি 'কালো মানিক' নাম দেওয়া সেই ষাড়টি। এমন অকৃত্রিম ভালোবাসার জন্য কৃষক সোহাগ মৃধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কেবল চেয়েছেন দোয়া।

আলোচিত গরু উপহারের এই ঘটনার তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

তিনি বলেন, ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে বেগম জিয়াকে বিষয়টি জানানো হয়েছে। উপহারটি ফেরত নিতে বলেছেন তিনি। এটি তার (সোহাগ) সংসারের কাজে লাগাতে বলেছেন। পাশাপাশি তার কাছে দোয়া চেয়েছেন ম্যাডাম (খালেদা জিয়া)। একই সাথে দোয়া চেয়েছেন দেশবাসীর কাছেও।

প্রসঙ্গত, ‘কালো মানিক’ নামের গরুটি উপহার হিসেবে দিতে বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টায় মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন সোহাগ। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির ওজন প্রায় ৩৫ মণ। বাজারে যার দাম উঠেছিল প্রায় ১০ লাখ টাকা। তবে এই উপহার গ্রহণ করেননি বেগম খালেদা জিয়া। 

উল্লেখ্য, কৃষক সোহাগ মৃধা বিএনপির কর্মী। গত ছয় বছর ধরে লালন-পালন করেছেন ষাঁড়টি। কুচকুচে কালো রঙের এই ষাঁড়টিকে তার পরিবারের সদস্যরা ‘কালো মানিক’ বলে ডাকেন।

গুলশানের পথে রওনা হওয়ার আগে সোহাগ মৃধা কালো মানিককে নিজের সন্তানের মতো করে বড় করেছেন বলে মন্তব্য করেন। তিনি বলেন, এটিকে আমি নিজেই ঢাকায় নিয়ে গিয়ে বেগম জিয়ার হাতে উপহার হিসেবে তুলে দিতে চাই। আমি শুধু চাই আমার নেত্রী যাতে আমার উপহারটি গ্রহণ করে। আর এতেই আমি খুশি।

আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, এ গরুটি সোহাগের পরিবারের শেষ সম্বল। গরুটিকে সে আমাদের নেত্রীর জন্য উপহার  হিসেবে নিয়ে যাচ্ছেন। যা একজন কর্মীর আবেগের বহিঃপ্রকাশ ঘটায়। তাকে অনেকবার বুঝানোর পরও সে কিছুতেই বুঝতে চায়নি। তাই আমাদের সবার অনুরোধ নেত্রী খালেদা জিয়া যাতে উপহারটি গ্রহণ করেন।

২০১৮ সালের শেষের দিকে ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভী কিনেন সোহাগ। কিন্তু সপ্তাহ না যেতেই গাভিটি জন্ম দেয় একটি বাছুরের। আর সেই বাছুরই আজকের ‘কালো মানিক’। তিনি দীর্ঘ ছয় বছরের নিবিড় পরিচর্যায় নিজ বাড়িতেই বড় করেছেন এ দৃষ্টিনন্দন ষাঁড়টি।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 


আরও সংবাদ   বিষয়:  গরু   বেগম জিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close