বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যমুনা সেতুতে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১০:০৮ AM

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পরিবারের সাথে কাটাতে গ্রামের বাড়িতে যাচ্ছেন লোকজন। এর মধ্যে অনেকেই বাড়ির পথে ছুটে চলছেন যমুনা সেতু হয়ে।

এ বছর একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার হয়েছে যমুনা সেতু দিয়ে। ফলে টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে সেতুতে। গত ২৪ ঘণ্টায় যানবাহন পারাপার হয়েছে ৬৪ হাজার ২৮৩টি। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা। এটি সেতুতে আদায়কৃত সর্বোচ্চ টোলের রেকর্ড বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টায় যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

সেতুতে আদায়কৃত টোলের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কর্মস্থলে টানা ১০ দিনের ছুটি হওয়াতে যানবাহন পারাপারের সংখ্যা বেড়েছে। ফলে গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ২৮৩টি পরিবহণ পারাপারে টোল আদায় হয়েছে চার কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে সেতুপূর্ব টোল প্লাজা পার হয়ে উত্তরবঙ্গে গিয়েছে ৪৩ হাজার ৩টি গাড়ি। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা এবং পশ্চিম টোল প্লাজা পার হয়ে ঢাকায় গিয়েছে ২১ হাজার ২৮০টি পরিবহণ। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।

উল্লেখ্য, গত ২০২৩ সালে ঈদযাত্রায় ২৭ জুন রাত ১২টার পর থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে যানবাহন পারাপার হয়েছিল ৫৫ হাজার ৪৮৮টি। এতে আদায়কৃত টোল হয়েছিল তিন কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। তবে এবার ২০২৫ সালের ঈদযাত্রায় ছাড়িয়ে গেল সেই রেকর্ড।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 


আরও সংবাদ   বিষয়:  যমুনা   টোল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close