বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পশুর চামড়া সংরক্ষণে সরকারিভাবে লবণ বিতরণ
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৭:১৪ পিএম
লবণ বিতরণ

লবণ বিতরণ

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসাবে কুমিল্লা তিতাস উপজেলার ১৮টি এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোডিংএ চামড়া সংরক্ষণের জন্য ৭ মেট্রিক টন লবণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্ব স্ব মাদ্রাসার প্রতিনিধিদের হাতে এ লবণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।

জানা যায়, প্রতিটি মাদ্রাসা ও এতিমখানাকে তাদের প্রয়োজন অনুযায়ী লবণ বরাদ্দ দেয়া হয়। সরকারি এই সহায়তায় ঈদুল আজহার সময় চামড়া সংরক্ষণের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত সমস্যা অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

ইউএনও সুমাইয়া মমিন বলেন, “পবিত্র ঈদুল আযহা সামনে রেখে কোরবানির চামড়া যাতে সঠিকভাবে সংরক্ষণ করা যায়, সেই লক্ষ্যেই এই লবণ বিতরণ করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন সময়মতো চামড়া প্রক্রিয়াজাত করতে পারে, সেই জন্য আমাদের এই উদ্যোগ।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  তিতাস   কোরবানি   লবণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close