প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১১:২৫ AM

ঈদ যাত্রাকে কেন্দ্র করে
যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারের চাপ বেড়েছে। মঙ্গলবার (৩ জুন) রাত ১২টা থেকে বুধবার (৪ জুন) রাত ১২টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পারাপার হয়েছে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন। এতে
টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।
বৃহস্পতিবার (৫ জুন) ভোররাতে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে, আলোচ্য সময়ের মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৮৪৫টি যানবাহনের বিপরীতে আদায় হয়েছে এক কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা। এছাড়া ঢাকামুখী ২১ হাজার ৪টি যানবাহনের বিপরীতে আদায় হয়েছে এক কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।
স্বদেশ প্রতিদিন/আইজেপি