সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
একটি বদলির জন্য এক কোটি টাকার ঘুষের প্রস্তাব পেয়েছিলাম: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ১০:৩৭ পিএম আপডেট: ০৪.০৬.২০২৫ ১১:৩৬ PM

একটি বড় পদে বদলির জন্য এক কোটি টাকার ঘুষের প্রস্তাব পেয়েছিলেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

বুধবার (৪ জুন) আসন্ন এইচএসসি পরীক্ষা ও শিক্ষা খাতের বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শিক্ষাক্ষেত্রে দুর্নীতির চিত্র তুলে ধরতে গিয়ে এ কথা জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, “একটি গুরুত্বপূর্ণ পদে বদলির জন্য একজন প্রথিতযশা বুদ্ধিজীবী তদবির করেছিলেন। যাচাই করে দেখা যায়, যাঁর জন্য তদবির করা হয়েছিল, তিনি সেই পদে থাকার উপযুক্ত নন। ফলে তাকে আমরা বিবেচনায় নিইনি। পরে অন্য মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ঘুষের প্রস্তাব দেওয়া হয়। পরিমাণও বলা হয়—এক কোটি টাকা। প্রস্তাবদাতা আমার পরিচিত একজনের মাধ্যমেই যোগাযোগ করেছিলেন, যিনি নিজেও একটি প্রতিষ্ঠানে কর্মরত।”

তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা কেবল আমার সঙ্গে ঘটেনি, আমার সহকর্মীরাও যেন নৈতিক অবস্থানে অটল থাকেন, সেই বার্তাই দিতে চাই। আমি দায়িত্বে থাকাকালে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করব না।”

দুর্নীতির বিষয়ে উপদেষ্টা বলেন, “আমার কাছে প্রতিদিন যে পত্রিকাগুলোর কাটিং আসে, তার বেশিরভাগেই থাকে দুর্নীতির খবর। তবে সব তথ্য যাচাই করার সক্ষমতা সব সময় হাতে থাকে না। তারপরও যেখানে সুনির্দিষ্ট অভিযোগ আসে, সেখানে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আমাদের অবস্থান স্পষ্ট—দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  এইচএসসি   পরীক্ষা   শিক্ষা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close