সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      ● এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন      ● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      ● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      ● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      
‘দাঁড়িপাল্লা’ প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৬:০৪ পিএম

দলীয় প্রতীক হিসেবে দাঁড়িপাল্লাসহ জামায়াতে ইসলামীকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন ভবনে ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ।

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন, ‘প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরপিও অনুযায়ী। দলটি প্রতীকসহ নিবন্ধন পাবে।’

ডিএসসিসি নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি। আমরা রেফারেন্সগুলোও দেখেছি। আমরা মনে করি গেজেট প্রকাশ করার মধ্যে ইসি তার কাজ সম্পন্ন করেছে।’


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  দাঁড়িপাল্লা   প্রতীক   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close