বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রোজাকে সারাজীবনের জন্য সঙ্গী হতে বললেন তাহসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৩:৩৭ পিএম

চলতি বছরের শুরুতেই জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান বিয়ে করেন নিউ ইয়র্কের জনপ্রিয় একজন কসমেটোলজিস্ট রোজা আহমেদকে। সম্প্রতি তাদের ব্যক্তিগত জীবনের এক মধুর মুহূর্ত ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন রোজা। যেখানে এ তারকা দম্পতিকে তুষারপাতের মাঝে রোমান্টিক সময় কাটাতে দেখা যায়। তারই কিছু সুন্দর মুহূর্ত নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেন তিনি।   

এই ভিডিও প্রকাশের পর থেকেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে  বেশ আলোড়নের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, সাদা বরফের আবরণে ঢাকা এক মনোরম পরিবেশে তাহসান ও রোজা একে অপরের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন। তুষার কণার মাঝে তারা নিজেদের মতো করে উপভোগ করছেন সময়। যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে বেশ আলোচনাও। 

এই বিশেষ মুহূর্তটিকে আরো স্মরণীয় করে তুলেছে ভিডিওর ক্যাপশন। 

তিনি লিখেছেন, ‘যখন ভালোবাসার মানুষটি আমাকে সারাজীবনের জন্য সঙ্গী হতে বলল।’ 


এই বাক্যটি তাদের ভালোবাসার প্রস্তাবের মুহূর্তটিকেই ইঙ্গিত করছে বলে ধারণা করছেন ভক্তরা। 

ক্যাপশনটি তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। যা তাদের অনুরাগীদের মধ্যে বাড়িয়ে দিয়েছে উচ্ছ্বাস। তাহসান-রোজার এই তুষারশুভ্র ভালোবাসা দেখে শুভকামনা জানিয়েছেন তাদের ভক্তরাও।

প্রসঙ্গত, ৪৫ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করায় ট্রোলের শিকার হয়েছেন এই অভিনেতা। যদিও বহুদিন ডিভোর্সের পর একাই ছিলেন তিনি। ২০০৬ সালের ৭ অগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনয় জগতেরই আলোচিত অভিনেত্রী মিথিলাকে। ২০১৩ সালের ৩০ জুলাই জন্ম দেন কন্যা সন্তান আইরার।   

আইরার জন্মের চার বছর পর ২০১৭ সালে বিচ্ছেদ ঘোষণা করেন মিথিলা ও তাহসান দম্পতি। তাহসানকে ডিভোর্সের পর ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। সেই সময় অনেক আঙুল উঠেছিল মিথিলার দিকেও। তবে সেসব আলোচনায় কখনো বিচলিত হননি এই দম্পতি। 

স্বদেশ প্রতিদিন/আইজেপি 



আরও সংবাদ   বিষয়:  রোজা   তাহসান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close