শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজীপুরের মহাসড়কে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৩:০৭ পিএম আপডেট: ০৪.০৬.২০২৫ ৩:৪৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদ উদযাপন করতে নাড়ীর টানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন কর্মজীবী মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ। চাপ বাড়লেও এখন পর্যন্ত দুই মহাসড়কে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।

আজ বুধবার (৪ জুন) ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চালক ও যাত্রীরা এ কথা জানিয়েছেন।

শিল্প অধ্যুষিত জেলা গাজীপুরে ২ হাজার ১৭৬টি নিবন্ধিত বিভিন্ন ধরনের শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে ১ হাজার ১৫৪টি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন কয়েক লাখ শ্রমিক। ইতোমধ্যে অনেক কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি ঘোষণা করায় ওই সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পরিবার নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে গাজীপুর ছাড়ছেন। রাজধানী ও গাজীপুর থেকে বের হওয়ার পথ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যাত্রীদের ভিড় দেখা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ ভিড় প্রতিনিয়তই বাড়ছে।

তাসকিন পরিবহনের চালক লিয়াকত মিয়া বলেন, “সকালে যাত্রীর পরিমাণ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়ায় গাড়িতে যাত্রী তুলতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। এবং ময়মনসিংহ থেকে আসার সময় মহাসড়কের তেমন কোনো যানজটের দেখা পাইনি।”

বাসের চালক আল-আমিন বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোড়ে মোড়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে যাত্রী তোলায় যান চলাচলে কিছুটা ব্যাঘাত ঘটছে। দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এ বিষয়টিতে নজর দিয়ে যাত্রী তুলতে পরিবহন গুলোকে একটা শৃঙ্খলার মধ্যে রাখেন তাহলে যানজট সম্ভাবনা একদমই থাকবে না।”

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) এসএম আশরাফুল আলম বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান বলেন, “ঈদযাত্রায় চন্দ্রায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও জেলা পুলিশ কাজ করছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  চাপ   যাত্রী   যানবাহন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close