বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ভারত থেকে বাংলাদেশে পুশইন, গ্রেফতার ১১ বাংলাদেশি
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ৮:০৮ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

রবিবার (১ জুন) দুপুরে শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে গ্রেফতারকৃতদের। 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-  আবুল কালাম (৩৪), আলপনা খানম (২৩), ইমরান শেখ (৩৫), তার স্ত্রী রোকেয়া বেগম (২৭)। এছাড়াও রয়েছে তার পুত্র লিমন শেখ (৫) ও মেয়ে সামিয়া (৫ মাস), রানা মোল্যা (২৬), তার স্ত্রী নাসরিন বেগম (২৩), ছেলে ইরফান মোল্লা (৫), মোছা: লিচি (৪৮), রুবেল মোল্যা (২৫)।

উল্লেখ্য, শনিবার (৩১ মে) উপজেলার সীমান্তবর্তী পানিহাতা মিশনের পূর্ব পার্শ্বে ১১১৮/৯-এস পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে বিজিবির রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতার করে। পরে থানায় হস্তান্তর করা হয় তাদের।

পুলিশের সূত্রানুযায়ী, শনিবার (৩১ মে) নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী পানিহাতা মিশন এলাকায় নিয়মিত টহলে যায়। এসময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশী নাগরিক সীমান্তের কাছাকাছি পাহাড়ের মধ্যে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছিলো। সীমান্ত এলাকায় ঘুরাঘুরির কারণ জানতে চাইলে তারা পাহাড় দেখতে এসেছে বলে জানায়। 

গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে দুইটি মুঠোফোন, বাংলাদেশি সিমকার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শনিবার (৩১ মে) একটি মামলা করেছে বিজিবি। রবিবার (১ জুন) দুপুরে আসামিদের পাঠানো হয়েছে শেরপুর আদালতে।  

স্বদেশ প্রতিদিন/আইজেপি 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close