সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ঈশ্বরদী পৌরসভার সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ৮:০০ পিএম আপডেট: ০১.০৬.২০২৫ ৮:০৪ PM

ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, সরকারি সম্পত্তি বেসরকারিভাবে ভাড়া দেওয়া এবং পৌর প্রকল্পের অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


সূত্র জানায়, ঈশ্বরদী স্টেডিয়ামের উন্নয়নকাজে অনিয়ম, অরনকোলা পশুহাটের দখল ও বাজার এলাকার জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন সচিব জহুরুল ইসলাম। অভিযোগ রয়েছে, স্টেডিয়ামে খেলাধুলা বন্ধ করে ‘মায়া এন্টারপ্রাইজ’-এর প্রোপাইটর সৈকতের কাছে মাঠটি ভাড়া দিয়ে সেখানে ইট, পাথর ও বালু ফেলার অনুমতি দিয়েছেন তিনি।


এছাড়া, অরনকোলা পশুহাট দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলার প্রমাণও পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে গত রোববার (৪ জুন) সকাল ১১টা থেকে পাবনা জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল পৌরসভা কার্যালয়ে অভিযান চালায়। অভিযানকালে পৌরসভার বিভিন্ন কার্যক্রমে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদকের টিম।


জানা গেছে, সচিব জহুরুল ইসলাম সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পলাতক সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের ঘনিষ্ঠ আত্মীয়। পৌরসভার একাধিক কর্মকর্তা অভিযোগ করেছেন, বিভিন্ন সেক্টরকে ‘ম্যানেজ’ করে তিনি এখনো দায়িত্বে বহাল আছেন এবং পৌর মেয়রের ব্যবহৃত প্রাডো গাড়ি দাপটের সঙ্গে ব্যবহার করছেন, যা নিয়ম বহির্ভূত।


অভিযোগ রয়েছে, পৌর ট্রাক টার্মিনাল স্থাপনের নামে ময়লার ভাগাড়ের জায়গা মাটি ফেলে ভরাট করা হয় এবং পরে সেই মাটি রাতের আঁধারে বিক্রি করে দেন সাবেক মেয়র ও সচিব।


এছাড়া, ‘স্মার্ট প্রকল্প’ নামে একটি উদ্যোগ চালু করে পৌর নাগরিকদের কাছ থেকে জনপ্রতি ৭০০ টাকা আদায় করা হলেও তিন মাস পেরিয়ে গেলেও প্রকল্পটি বাস্তবায়ন হয়নি।


এসব বিষয়ে সচিব জহুরুল ইসলাম স্বদেশ প্রতিদিন-কে বলেন, “স্মার্ট প্রকল্পটি আমি চালু করেছিলাম, কিন্তু সাবেক মেয়রের ভাতিজা সকল কাগজপত্র নিয়ে গা ঢাকা দিয়েছে।” ট্রাক টার্মিনালের বিষয়ে তিনি বলেন, “পৌরসভার জমিতে মাটি ফেলে ট্রাক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু সাবেক মেয়র, তার ছেলে এবং সংশ্লিষ্ট কাউন্সিলর মিলে সেই মাটি বিক্রি করে দিয়েছেন।”


স্বদেশ প্রতিদিন/কেএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close