বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘সন্তু লারমার ভারতে অবস্থান উদ্বেগজনক’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ৬:৪২ পিএম

কুকি চীনের পোশাক উদ্ধার ও সন্তু লারমার ভারতে অবস্থান উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ‘আগ্রাসন বিরোধী বাঙ্গালি অ-বাঙ্গালি নাগরিক সমাজ’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক। 

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে উন্মুক্ত সংবাদ সম্মেলনে তিনি এই্ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেন, পার্বত্য চট্টগ্রামকে স্থিতিশীল রাখতে সন্তু লারমার সাথে যে শান্তি চুক্তি হয়েছিল, তা ফলপ্রসু হয়নি। বরং পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা বেড়েছে।

ভারতের সাথে সম্পর্ক রেখে পার্বত্য চট্টগ্রামকে ভারতের অঙ্গরাজ্য তৈরির যে ষড়যন্ত্র শুরু হয়েছে, তা রুখে দিতে পার্বত্য চট্টগ্রামের বাঙ্গালি অ-বাঙ্গালি সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পাহাড়ের সশস্ত্র সংগঠনের কর্মীদের অস্ত্র ছেড়ে দিয়ে আত্মসমর্পনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।

বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পাহাড়ে এই অস্থিতিশীল পরিস্থিতি চলতে থাকলে কেউই তা থেকে রেহাই পাবে না, কুকি চিনের পোশাক উদ্ধার হওয়া সংখ্যার সাথে বাস্তবতার কোনো মিল নেই।

সন্তু লারমার ভারতে অবস্থান নিয়ে উদ্বেগ জানিয়ে ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেন, সন্তু লারমা ভারতে বসে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশর অখণ্ডতা রক্ষায় অবিলম্বে সন্তু লারমাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

সংবাদ সম্মেলনে ইউনাইটেড ইয়াং ফোর্সের আহ্বায়ক মো. শাকিল মিয়া বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষায় দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরাশক্তি রাষ্ট্রসমূহের আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে সবাইকে ক্ষুদ্র স্বার্থ বাদ দিয়ে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে। শেখ হাসিনা, সন্তু লারমাসহ যারা বিদেশে বসে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close