বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
জামায়াতের নিবন্ধন-প্রতীক ও ইশরাক ইস্যুতে রায়ের কপির অপেক্ষায় ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ৬:২১ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র ইস্যু ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছেন আপিল বিভাগ। তবে আদালতের রায়ের কপি এখনো হাতে পায়নি নির্বাচন কমিশন (ইসি)। এই দুটি বিষয়ে সিদ্ধান্ত নিতে রায়ের কপি হাতে পাওয়ার অপেক্ষায় ইসি।

রোববার (০১ জুন) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

জামায়াতের নিবন্ধন ইস্যুতে প্রশ্ন করা হলে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। পর্যবেক্ষণ পাওয়ার পর এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রয়োজন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াত প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা পাবে কি? এ বিষয়ে সচিব বলেন, প্রতীকের ব্যাপারে বলেছি আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই তারা পাবে। প্রতীকের ব্যাপারে কি অবজারভেশন আছে বা তাদের নিবন্ধনের ব্যাপারে কি অবজারভেশন সেটার কোনো ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কিছু বলার সুযোগ থাকে না।

ইশরাক ইস্যুতে তিনি বলেন, ইশরাকের ব্যাপারেও আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। পর্যবেক্ষণ ও নির্দেশনা যেটা আসবে সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। এটাই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ অবস্থা। আবারও বলছি কোনো কাগজ না পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো না।

মেয়রের মেয়াদের শেষ দিন এ বিষয়ে সচিবের দৃষ্টি আকর্ষণ করলে সচিব বলেন, শেষ দিন কি, শুরু দিন, এটার ব্যাপারেও আমার একই কথা। আমরা যতক্ষণ পর্যন্ত একটা কাগজ আদালত থেকে না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এ ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকবো।

বিষয়টি কোন পর্যন্ত গড়াবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইনগতভাবে বিষয়টি কোন দিকে গড়াবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। কমিশনেরও সিদ্ধান্ত নেওয়ার একটা নির্দিষ্ট পরিস্থিতি আছে। কাজেই কাগজটা আগে হাতে পেলেই এটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close