বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারে ১৫ তম অবস্থানে বাংলাদেশ
তথ্য-প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ১১:৫৫ AM

বিশ্বব্যাপী প্রযুক্তির ব্যবহারের সম্প্রসারণে ডিজিটাল সেবা বেড়েই চলছে। জনসংখ্যার তুলনায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় বাংলাদেশের অবস্থান ১৫তম, যেখানে প্রায় ৭ কোটি ৭৭ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন।

গবেষণা সংস্থা স্ট্যাটিস্টার ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত ‘ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইউজারস ইন দ্যা ওয়ার্ল্ড’ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই প্রতিবেদনে বিশ্বের ২৫টি প্রধান দেশের ইন্টারনেট ব্যবহারকারীর পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

দেশগুলো হলো- ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ব্রাজিল, রাশিয়া, পাকিস্তান, মেক্সিকো, জাপান, নাইজেরিয়া, ফিলিপাইন, মিশর, ভিয়েতনাম, জার্মানি, বাংলাদেশ, তুরস্ক, ইরান, লন্ডন, থাইল্যান্ড, ফ্রান্স, ইতালি, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও আর্জেন্টিনা।

স্ট্যাস্টিস্টার প্রতিবেদনে জানানো হয়, বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী দেশ হিসেবে শীর্ষে রয়েছে চীন। দেশটির প্রায় ১১০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। আর ৮০ কোটি ৬০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারত। তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩২ কোটি ২০ লাখ। চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা প্রায় ২১ কোটি ২০ লাখ। ১৮ কোটি ৩৮ লাখ ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে পঞ্চম অবস্থানে ব্রাজিল।

ছয় নম্বরে থাকা রাশিয়ায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটি ৩০ লাখ। সাতে থাকা পাকিস্তানে এ সংখ্যা প্রায় ১১ কোটি ৬০ লাখ। ১১ কোটি ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে আটে রয়েছে মেক্সিকো। নবম অবস্থানে থাকা জাপানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০ কোটি ৯০ লাখ। ১০ কোটি ৭০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে ১০তম অবস্থানে রয়েছে নাইজেরিয়া।

১১তম অবস্থানে থাকা ফিলিপাইনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৯ কোটি ৭৫ লাখ। ১২তম অবস্থানে থাকা মিশরে এ সংখ্যা প্রায় ৯ কোটি ৬৩ লাখ। ১৩তম অবস্থানে রয়েছে ভিয়েতনাম। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা প্রায় ৭ কোটি ৯৮ লাখ। ১৪তম অবস্থানে রয়েছে জার্মানি। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৮৯ লাখ। আর ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৭৭ লাখ।

প্রতিবেদনের তথ্যমতে, ১৬তম অবস্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৭৩ লাখ। ১৭তম অবস্থানে রয়েছে ইরান। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা প্রায় ৭ কোটি ৩২ লাখ। ১৮তম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৭৮ লাখ। ১৯তম অবস্থানে রয়েছে থাইল্যান্ড। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৫৪ লাখ। ২০তম অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬ কোটি ৩৪ লাখ।

২১তম অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫ কোটি ৩৩ লাখ। ২২তম অবস্থানে রয়েছে সাউথ আফ্রিকা। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫ কোটি ৮ লাখ। ২৩তম অবস্থান রয়েছে সাউথ কোরিয়া। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫ কোটি ৪ লাখ। ২৪তম অবস্থানে রয়েছে স্প্যান। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪ কোটি ৬২ লাখ আর ২৫তম অবস্থানে থাকা আর্জেন্টিনায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪ কোটি ১২ লাখ।

তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) জানায়, দেশে বর্তমানে প্রায় ১৩ কোটি ৮ লাখ ২০ হাজার ইন্টারনেট গ্রাহক এবং প্রায় ১৮ কোটি ৬২ লাখ ২০ হাজার মোবাইল গ্রাহক রয়েছে, যা গবেষণায় উঠে আসা সংখ্যার চেয়ে বেশি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারে ১৫ তম অবস্থানে বাংলাদেশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close