বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৩:৪৬ পিএম আপডেট: ৩১.০৫.২০২৫ ৯:২১ PM
অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে ডাকাতি

অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে ডাকাতি

রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল শুক্রবার (৩০ মে) মধ্যরাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় এ ঘটনা ঘটে।

ওই বাড়িতে আবিদা সুলতানার বাবা-মা বসবাস করতেন। ডাকাত দল অস্ত্রের মুখে তাদের জিম্মি করে প্রায় ২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১০-১২ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। তারা ডিআইজি আবিদা সুলতানার বাবা নাজমুল আলমের হাত-পা বেঁধে রাখে। ডাকাতেরা তিনতলা ভবনের প্রতিটি তলায় মালপত্র তছনছ করে। তারা টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়।

নাজমুল আলম বলেন, ‘আমরা মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় থাকি। গতকাল রাত প্রায় তিনটার দিকে ১০-১২ জনের একটি দল জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে দরজা ভেঙে প্রবেশ করে। দেশি ধারালো অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে। তারা ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে ডাক-চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে।’

খবর পেয়ে পুলিশ শনিবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, ‘একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে ডাকাতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close