বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রবিবার: তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৩:৪৩ পিএম

ক্ষমতাচ্যুত স্বৈরাচার শাসক শেখ হাসিনার বিরুদ্ধে রবিবার (১ জুন) আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে ডিসেম্বরের মধ্যে। এই বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ আমরা।

শনিবার (৩১ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার এ  আলোচনা সভার আয়োজন করে। 

বিচারকার্য পুরো দমে এগোচ্ছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, তদন্ত শেষ করতে কিছুটা সময় লাগবে। ১০ থেকে ১৫টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে। জুন মাসের মধ্যে এ বিষয়ক প্রতিবেদনগুলো পাওয়া যাবে।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, অপরাধের কাঠামো এবং অপরাধী সম্পর্কে মোটাদাগে তথ্য চিহ্নিত করতে পেরেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে গুমের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের ক্ষেত্রে রয়েছে কিছুটা বাধা।

গ্রেফতার নিশ্চিতের বিষয়ে কাজ করছেন মন্তব্যে তিনি জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা, মানবাধিকার রক্ষা, বিচারের নামে অবিচার রোধ এবং পূর্বঘটিত বিষয়গুলো নিয়ে সতর্ক রয়েছেন তারা। 

স্বদেশ প্রতিদিন/আইজেপি 





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close