শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিঝুমদ্বীপের লোকালয়ে আশ্রয় নিচ্ছে হরিণ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৩:৩৫ পিএম আপডেট: ৩১.০৫.২০২৫ ৩:৪৬ PM
 লোকালয়ে চলে এসেছে অসংখ্য চিত্রা হরিণ

লোকালয়ে চলে এসেছে অসংখ্য চিত্রা হরিণ

টানা বর্ষণ ও জোয়ারের পানিতে দ্বীপটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে শুধু স্থানীয়দের জীবনযাত্রাই ব্যাহত হয়নি, বনাঞ্চল থেকে লোকালয়ে চলে এসেছে অসংখ্য চিত্রা হরিণ।

নোয়াখালীর হাতিয়ার অন্তর্গত নিঝুমদ্বীপে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও পূর্ণিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে দ্বীপটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ বনাঞ্চল পানিতে তলিয়ে যায়। ফলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বনের চিত্রা হরিণগুলো লোকালয় অভিমুখে ছুটে আসে।

উল্লেখ্য, নিঝুমদ্বীপ একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে পরিচিত, যেখানে চিত্রা হরিণ ছাড়াও রয়েছে নানা প্রজাতির পাখি ও গাছপালা। প্রাকৃতিক দুর্যোগে এমনভাবে বন্যপ্রাণীর আশ্রয় সংকট প্রমাণ করে- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কেবল মানুষের উপর নয়, প্রাণীকূলেও পড়ছে।

নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা আয়াত জানান, বন বিভাগের হিসাব অনুযায়ী প্রায় তিন হাজারের মতো চিত্রা হরিণ রয়েছে নিঝুমদ্বীপে। এরমধ্যে অর্ধেকের বেশি হরিণ ইতোমধ্যে লোকালয়ে প্রবেশ করেছে বলে আমরা ধারণা করছি।

স্থানীয় বাসিন্দারা জানান, হরিণগুলো ক্ষুধা ও ভয়ের তাড়নায় ক্ষেতের ফসল, ফলের গাছ ও বাড়ির উঠানে আশ্রয় নিচ্ছে। কেউ কেউ হরিণদের খাবার দিচ্ছেন, তবে আবার কিছু অশুভ চক্র এই সুযোগে হরিণ শিকারেও লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, হরিণদের সুরক্ষায় ইতোমধ্যে কয়েকটি টহল দল গঠন করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দেরকে হরিণদের প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ জানানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  হরিণ   প্লাবণ   নিঝুমদ্বীপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close