প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৬:০৫ পিএম আপডেট: ৩০.০৫.২০২৫ ৬:০৭ PM

বালিয়াকান্দিতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নালায় পড়ে পানিতে ডুবে অনিক শেখ (১৩) নামে এক হাফেজিয়া মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অনিক শেখ একই গ্রামের সামসুল শেখের ছেলে।
নিহতের পিতা সামসুল শেখ বলেন, ‘আমার ছেলে অনিক স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসায় পড়ালেখা করত। গত কয়েকদিন সে অসুস্থ ছিল। সকালে রাস্তা থেকে বাড়ির ফেরার পথে একটি ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও বর্ষা মৌসুমে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।’
স্বদেশ প্রতিদিন/এমএম