সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কারা মহাপরিদর্শক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর      ● এনএভি যাচাই করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ      ● অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান      ● জাবির সাবেক ভিসিসহ ১০১ শিক্ষক পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা      ● ৯৭টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা      ● মিনি ড্রাম ট্রাক উদ্ধার, গ্রেফতার ২      ● আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন      ● ঠাকুরগাঁও-১-এ ধানের শীষে মির্জা ফখরুলের ভাই      ● বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের      ● বাবার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ      
কারা মহাপরিদর্শক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:৫৪ পিএম

বাংলাদেশ কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)। একই আদেশে কর্নেল মো. সাইদুল ইসলাম (এএফডব্লিউসি, পিএসসি)কে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. মোস্তফা কামালকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।

সরকারের এক আদেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এসব কর্মকর্তাকে নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ ও প্রত্যাবর্তনের জন্য তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আদেশ অনুযায়ী, বিএ-৫৪০৪ ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে কারা মহাপরিদর্শক, কারা অধিদপ্তর পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বিএ-৫৯৪০ কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, বিএ-৬৪৮৫ কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক, কারা অধিদপ্তর পদে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, তিনি লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত। তার চাকরিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম এ আদেশ জারি করেন।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কারা মহাপরিদর্শক   আইজি প্রিজন্স   ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর   কর্নেল সাইদুল ইসলাম   কর্নেল মোস্তফা কামাল   কারা অধিদপ্তর   স্বরাষ্ট্র মন্ত্রণালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close