বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এক মাসের জন্য কর্মবিরতি স্থগিত করলেন প্রাথমিক শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:০৯ পিএম আপডেট: ২৯.০৫.২০২৫ ৯:১৫ PM

তিন দফা দাবিতে সারাদেশে চলমান পূর্ণদিবস কর্মবিরতি এক মাসের জন্য স্থগিত করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শিক্ষকদের দাবি আদায়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি ও আশ্বাস পাওয়ার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক আন্দোলনের নেতৃত্বদানকারী ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্য পরিষদের আহ্বায়ক মো. শামছুদ্দিন মাসুদ।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন। বিকেল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে বৈঠকটি।

বৈঠকে সহকারী শিক্ষক ঐক্য পরিষদের তিন দফা দাবি— শতভাগ পদোন্নতি বাস্তবায়ন, দীর্ঘ কর্মকালীন সেবা অনুযায়ী উচ্চতর গ্রেড প্রদান এবং সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেড বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্দোলনকারী শিক্ষক নেতারা জানান, কর্তৃপক্ষ তাদের দাবি যৌক্তিক হিসেবে বিবেচনা করে বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন। পদোন্নতির বিষয়ে ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে প্রক্রিয়া এগিয়েছে বলে জানানো হয়। পাশাপাশি, ১০ ও ১৬ বছর পূর্ণ শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রদানে জটিলতা নিরসনের কাজ চলছে এবং দ্রুত সময়ের মধ্যেই তা নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে।

প্রাথমিক পর্যায়ে সহকারী শিক্ষক পদে ১১তম গ্রেড বাস্তবায়নের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এটি দ্রুততম সময়ে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে চূড়ান্ত করা হবে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষক নেতাদের উদ্দেশ্যে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। কর্তৃপক্ষ বলেন, শিক্ষকদের দাবিগুলো যুক্তিযুক্ত এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো আন্তরিকভাবে তা বাস্তবায়নে কাজ করছে। চলমান কার্যক্রমকে সফল করার জন্য শিক্ষক নেতাদের সহযোগিতামূলক মনোভাব প্রত্যাশা করা হয়।

এরপর, শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতারা আগামী ২৫ জুন পর্যন্ত কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন। তবে তারা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি প্রতিশ্রুতি বাস্তবায়নের উল্লেখযোগ্য অগ্রগতি না দেখা যায়, তাহলে আবারও কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।

জানা গেছে, এই বৈঠকে অংশগ্রহণের জন্য মোট ১৩ জন শিক্ষককে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অনুমোদনপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ছিলেন মো. আনিসুর রহমান (সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা), নূরে আলম সিদ্দিকী রবিউল (ভান্ডারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারীপুর), শাহীনুর আক্তার (আমিরাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরানীগঞ্জ), শিরীন সুলতানা (বকশি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালবাগ), ও শামছুদ্দিন মাসুদ (কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াখালী) প্রমুখ।

এছাড়া খুলনা, সিলেট, বরিশাল, যশোরসহ বিভিন্ন জেলার শিক্ষক প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close