বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনায় সেনাবাহিনীর উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৭:০২ পিএম আপডেট: ২৮.০৫.২০২৫ ৮:৩০ PM
সেনাবাহিনীর উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প

সেনাবাহিনীর উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প

পাবানা জেলা সদরে পাবনা সরকারি কলেজে ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ উদ্যেগে দিনব্যাপী বিনামূল্যে এক মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (২৮ মে) এই আয়োজন করা হয়। ক্যাম্পেইন এ নাক-কান-গলা, গাইনি, মেডিসিন, ডেন্টাল ও সার্জারি সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ সেনা চিকিৎসকগণ দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে সেবা ও ঔষুধ সরবরাহ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এদিন আনুমানিক ১২০০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। গত ২৫ মে থেকে এর প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে পাবনায় অবস্থানরত সেনা ইউনিটটি এবং স্থানীয় এলাকায় ৩ দিন ব্যাপী মাইকিং এর মাধ্যমে এই ক্যাম্পেইনের প্রচারনা কার্যক্রম চালানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পাবনা জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের মেডিক্যাল ক্যাম্পের আয়োজন অব্যহত থাকবে। এই কার্যক্রম প্রমাণ করে পাবনায় সাধারণ জনগণের পাশে সেনাবাহিনী কেবল নিরাপত্তার ক্ষেত্রে নয়, জনসেবামূলক ক্ষেত্রেও ওতপ্রোতভাবে জড়িত। 

উল্লেখ্য, গত বছরের জুলাই মাস থেকে পাবনায় ১১ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর একটি ইউনিট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পাবনা   সেনাবাহিনী   ক্যাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close