বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বদেশ প্রতিদিনের খবরে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া
নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়ন, জনবল সংকট কাটিয়ে নতুন আশা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১:৫৩ পিএম আপডেট: ২৮.০৫.২০২৫ ২:১০ PM

স্বদেশ প্রতিদিন-এ গত ২০ এপ্রিল (রবিবার) “নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে বিঘ্নিত চিকিৎসা সেবা” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। জনস্বাস্থ্য খাতের এমন চিত্র তুলে ধরার পর দ্রুত সাড়া দেয় সংশ্লিষ্ট প্রশাসন। এরই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয় কিছু আশাব্যঞ্জক পরিবর্তন।

চিকিৎসা সেবার মানোন্নয়নে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ দেওয়া হয়েছে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনজুরুল ইসলাম (শিশু সার্জারি বিশেষজ্ঞ), ডা. ফারহানা আফরোজ (রক্ত রোগ বিশেষজ্ঞ) এবং ডা. কাজল পোদ্দার (মেডিসিন বিশেষজ্ঞ, অধ্যয়নরত)। তাঁদের যোগদানের ফলে স্বাস্থ্যসেবায় এসেছে নতুন গতি; রোগীরা আগের তুলনায় এখন অনেক বেশি গঠনমূলক ও সময়োপযোগী চিকিৎসা পাচ্ছেন।

পরিবর্তনের ছোঁয়া লেগেছে হাসপাতালের পরিবেশেও। দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও অযত্নে পড়ে থাকা ট্রেনিং ভবনের চারপাশ এবং হাসপাতালের ভেতর-বাইরের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। বর্তমানে প্রতিদিন নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে, ফলে হাসপাতাল এখন অনেকটাই পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত।

রোগীদের সুবিধার্থে উন্নয়ন করা হয়েছে পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতিরও। বর্তমানে রক্ত, ইউরিন, এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফিসহ বেশ কিছু প্রয়োজনীয় টেস্ট এখন হাসপাতালেই করানো সম্ভব হচ্ছে, যা রোগীদের সময় ও অর্থ- দুই দিক থেকেই উপকারে আসছে।

পরিবর্তনের এ ধারা রোগীদের মধ্যে আশার সঞ্চার করেছে। তাঁদের বিশ্বাস, এই অগ্রগতি যদি অব্যাহত থাকে, তাহলে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবিষ্যতে আধুনিক স্বাস্থ্যসেবার এক অনন্য উদাহরণে পরিণত হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান দৈনিক স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘২০ এপ্রিলের প্রতিবেদনটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভাবতে বাধ্য করেছে। আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করি। চিকিৎসক নিয়োগ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং যন্ত্রপাতি উন্নয়নের কাজ চলমান রয়েছে। আশা করছি, শিগগিরই আরও উন্নয়ন দৃশ্যমান হবে।’

নাগরপুরবাসী আশা প্রকাশ করছেন, এই পরিবর্তনগুলো স্থায়ী হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার এক মডেল হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  স্বদেশ প্রতিদিন   নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে   জনস্বাস্থ্য খাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close