বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কেন্দুয়ায় পিআইবির প্রশিক্ষণ শুরু      ● বুকে ব্যথা ছাড়াও যেসব লক্ষণ দেখা দিতে পারে হার্ট অ্যাটাকে      ● অক্সিজেন সিলিন্ডার ও বর্জ্য ব্যবস্থাপনা সামগ্রী প্রদান      ● সংঘাত অবসানে শর্ত নয়, পদক্ষেপের ক্রম নিয়ে মতপার্থক্য      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি      ● ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮      ● আবারও প্রেক্ষাগৃহে ফিরছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’      ● নারীকে ধর্ষণ ও শিশুকে অপহরণের হুমকির অভিযোগ      ● যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী      ● অক্টোবর-ডিসেম্বরের মুদ্রানীতি: নীতি সুদহার ৯.৫০ শতাংশই      ● একনেকে রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প      ● মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা ওহাবসহ ১৪ জন আটক      
গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৩:৫৬ পিএম আপডেট: ২৭.০৫.২০২৫ ৪:০৮ PM

কুড়িগ্রামের রাজারহাটে গরুকে রেললাইনের উপর থেকে সরাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল খালেক (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মণ্ডলের বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের বাসিন্দা। তিনি হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, আব্দুল খালেক প্রতিদিনের মতো বিকেলে গৃহপালিত গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলেন রেললাইনের পাশে।
বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রাম-তিস্তাগামী রমনা লোকাল ৪২১ ডাউন ট্রেনটি রাজারহাট রেল স্টেশন থেকে ছেড়ে এলে তিনি দেখতে পান, একটি গরু রেললাইনের ওপর দাঁড়িয়ে আছে। গরুটিকে সরাতে গিয়ে পা পিছলে লাইনের উপর পড়ে যান আব্দুল খালেক। মুহূর্তেই দ্রুতগতির ট্রেনটি তাকে কেটে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

একজন পশুপ্রেমী, নিরীহ ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন আব্দুল খালেক- এমনটাই জানালেন স্থানীয়রা। গরুর প্রতি মমতা থেকেই জীবনের ঝুঁকি নিয়েছিলেন তিনি। তার আকস্মিক ও করুণ মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close