শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন’
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৩:১৩ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও নিজের ব্যক্তিজীবনের এক গভীর অনুভূতির কথা ভাগ করে নিয়েছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে। সংসার জীবনের টানাপোড়েন, শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদ এবং প্রিয় নানা ভাইয়ের মৃত্যুর পর একাকিত্বে ভেঙে পড়লেও, মা হিসেবে সন্তানদের পাশে পেয়ে জীবনের নতুন মানে খুঁজে পেয়েছেন বলে জানালেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছেলেমেয়ে নিয়ে একটি পোস্ট দিয়ে পরীমণি লেখেন- ‘আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানা ভাই মারা যাওয়ার সময় আমার আশেপাশের পরিচিত জনেরাও মনে করেছিল আমি বোধহয় স্বাভাবিক থাকতে পারব না আর।’

এই অভিজ্ঞতা থেকেই পরীমণির উপলব্ধি- আল্লাহ কাউকে কিছু নেওয়ার আগে কিছু দিয়ে দেন। তিনি বলেন, ‘এখন এই মুহূর্তেও আমি ঠিক এটাই ভাবছি, মহান আল্লাহ পৃথিবীর সব কিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি আল্লাহ কিছু নেয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।’

বর্তমানে পরীমণির জীবনের কেন্দ্রে তার সন্তানরা- নিজের ছেলে পুণ্য এবং দত্তক নেওয়া মেয়ে। বিচ্ছেদের পর জীবনের কঠিন সময়গুলোতে সন্তানরাই তাকে মানসিকভাবে দৃঢ় রাখার প্রেরণা দিয়েছেন।

অনেক ভক্ত-অনুরাগীই পরীর এই পোস্টে মন্তব্য করেছেন ভালোবাসা ও সমর্থন জানিয়ে। কেউ কেউ লিখেছেন, ‘ছেলেমেয়েদের থেকে কোন কিছুই ইম্পরট্যান্ট না। তাদের উপস্থিতি এক অন্যরকম অনুভূতি দেয়। বাচ্চারাই একটা মেয়ের জীবনের শক্তি, সেই শক্তি দিয়েই একজন নারী একা অনেক দূর যেতে পারে।’

যদিও পরীমণি বর্তমানে কাজ থেকে কিছুটা দূরে রয়েছেন, তবে সন্তানদের ঘিরে গড়ে ওঠা জীবনের এ নতুন অধ্যায় হয়তো তাকে নতুনভাবে আবারও পর্দায় ফিরিয়ে আনবে- এমনটাই প্রত্যাশা ভক্তদের।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close