বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোর জেলা ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম রাফা বহিষ্কার
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৫:২৭ পিএম

ধর্ষণ, অর্থ আত্মসাৎ এবং ভিডিও ফাঁসের হুমকির মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়ে যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম রাফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ।

গতকাল রোবিবার (২৫ মে) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদল এ সিদ্ধান্ত নেয়।

এই বহিষ্কারের তালিকায় আরও রয়েছেন, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুজ্জামান তৌহিদ, বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।

তিনি জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ছাত্রদলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে সকল নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে, বহিষ্কৃতদের সঙ্গে যেন কেউ সাংগঠনিক যোগাযোগ না রাখেন।’

উল্লেখ্য, কুমিল্লার এক তরুণী সম্প্রতি যশোর কোতোয়ালি থানায় ছাত্রনেতা সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। যদিও পরে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাকে চাপ প্রয়োগ করে মামলা করানো হয়েছিল।

তবে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তে এসব বিতর্কিত কর্মকাণ্ড ও আলোচিত অভিযোগের পরিপ্রেক্ষিতেই রাফাসহ তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যশোর জেলা ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম রাফা বহিষ্কার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close