বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      
অল্পের জন্য প্রাণে বাঁচলেন সৌরভ গাঙ্গুলির স্ত্রী ও ভাই
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৩:৪২ পিএম

গতকাল রবিবার (২৫ মে) ওড়িশার পুরী সমুদ্র সৈকতে একটি স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির ভাই স্নেহাশিষ গাঙ্গুলি এবং তাঁর স্ত্রী অর্পিতা গাঙ্গুলি। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গাঙ্গুলি পরিবার সমুদ্র সৈকতে জলক্রীড়া উপভোগ করছিলেন। তবে সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে স্পিডবোটটি উল্টে যায়। ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড এবং কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে যাত্রীদের উদ্ধার করেন।

এবিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে, ভিডিওতে দেখা যায় উত্তাল সমুদ্রের জলে স্পিডবোটটি উল্টে গেছে এবং লাইফগার্ডরা পর্যটকদের উদ্ধার করার চেষ্টা করছে। কর্মকর্তারা তাদের উদ্ধারের জন্য রাবারের ভাসমান যন্ত্র ব্যবহার করেছেন।

অর্পিতা গাঙ্গুলি অভিযোগ করেছেন, নৌকাটির ধারণক্ষমতার তুলনায় যাত্রী সংখ্যা কম থাকার পরও, সমুদ্রের ঝড়ো আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে। 

তিনি বলেন, ‘আমরা নৌকায় ওঠার আগে উদ্বেগ প্রকাশ করেছিলাম, কিন্তু অপারেটররা বলেছিল সব ঠিক আছে। সমুদ্রের প্রথম ঢেউয়ের সঙ্গে নৌকা উল্টে যায়।’

তিনি আরও উল্লেখ করেন, যদি লাইফগার্ডরা দ্রুত আমাদের উদ্ধার না করত, তাহলে পরিস্থিতি আরও গুরুতর হত। এটি আমার জীবনের সবচেয়ে মানসিকভাবে চ্যালেঞ্জিং মুহূর্ত ছিল।

অর্পিতা গাঙ্গুলি জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অনুরোধ জানিয়েছেন। তিনি কলকাতায় ফিরে পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর পরিকল্পনাও করেছেন যাতে পুরীর সমুদ্র সৈকতে বিপজ্জনক জলক্রীড়া কার্যক্রম বন্ধ করা হয়।

এদিকে, ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, উপকূলীয় ওড়িশায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের কারণেই রাজ্যের বিভিন্ন জেলায় এই ধরনের আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে।

রাজ্য সরকারের আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যে ওড়িশার উপকূলে এবং গভীর সমুদ্রে প্রবল বাতাসের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।

পুরীর সমুদ্র সৈকতে পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি ও নিয়ন্ত্রণের দাবি উঠেছে।

সূত্র : এনডিটিভি

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  অল্পের জন্য প্রাণে বাঁচলেন সৌরভ গাঙ্গুলির স্ত্রী ও ভাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close