বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুলনায় এক রাতে ২ যুবককে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ১০:৩৩ AM

খুলনায় এক রাতে দুটি পৃথক হত্যাকাণ্ডে দুই যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ মে) দিবাগত মধ্যরাতে মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় ছুরিকাঘাতে এবং রূপসা উপজেলায় গুলিতে দুইজন নিহত হন।

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ডেল্টা ভবনের (২২ তলা) পেছনের গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন গোলাম (২৬)। তিনি হরিণটানা থানার ময়ূর ব্রিজ এলাকার মো. আলী হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার এসআই হাসান জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২-৩ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

একই রাতে খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মোছাব্বতপুর এলাকায় রনি (৩৮) নামে একজন গুলিতে নিহত হন। তিনি আইচগাতি মধ্যপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

নিহতের বাবা আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে খুলনা থেকে একটি অস্ত্রধারী গ্রুপ এসে রনিকে গুলি করে হত্যা করে। উল্লেখযোগ্যভাবে এর আগেও রনির ছোট ভাই দুর্বৃত্তদের হামলায় নিহত হন।

উভয় হত্যাকাণ্ড নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতা এবং স্থানীয় বিরোধের কারণেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  খুলনায় এক রাতে ২ যুবককে হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close