শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমরা চাই না চা-শ্রমিকরা কারো অবহেলার পাত্র হয়ে থাকুক: জামায়াত আমির
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ৭:৩৯ পিএম

কুলাউড়ায় চা- বাগানের শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার দুপুরে শহরের স্থানীয় ‘দখিনা দাওয়া’ কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিমিয় সভায় ডা. শফিকুর রহমান বলেন, চা-শ্রমিক সন্তানদের প্রতিভা বিকাশে আমরা সব সময় পাশে থাকবো। বাগান মালিকরা চাইলে চা- শ্রমিক সন্তানদের উন্নত শিক্ষার ব্যবস্থা করতে পারে। কিন্তু তারা কেনো তা করে না। পৃথিবী এখন এগিয়ে যাচ্ছে, আধুনিক পদ্ধতি প্রয়োগ করে বাগানে অনেক পরিবর্তন আনা সম্ভব। এই বাগানে যারা জন্ম নিয়ে বড় হয়েছে, এবং বাগানকে বুকে যারা ধারন করে চলছেন, তাদেরকে শিক্ষিত করে তাদের হাতে আধুনিক প্রযুক্তি তুলে দিলে বাগানের উৎপাদন বাড়বে। তাতে মালিকরাও খুশি, শ্রমিকরাও খুশি থাকবে। 

তিনি আরও বলেন, দীর্ঘদিন থেকে এই চা-শ্রমিকদেরকে একটি গুষ্টি তাদের নিজেদের পকেটস্থ করে রেখেছে। আমরা এই প্রথা ভেঙ্গে তাদেরকে আলোর মুখ দেখাতে চাই। আমরা চাই না তারা আর কারো অবহেলার পাত্র হয়ে থাকুক।

মতবিনিময় সভায় কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মাও. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা পল্টন থানা জামায়াত ইসলামীর আমির শাহীন আহমেদ খান, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলী, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আব্দুর রহমান, সেক্রোটারী ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওঃ আব্দুস সোবহান, সাবেক আমির আব্দুল হামিদ খাঁন, জামায়াত নেতা মাওঃ আমীনুল ইসলাম, কুলাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল আহমেদ চৌধুরী। চা-শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চা- শ্রমিক নেতা মিলন বৈদ, চা শ্রমিক ইউনিয়ন লংলা ভ্যালীর সাধারণ সম্পাদক সঞ্জু গোস্বামী, জয়চন্ডী বাগান চা- শ্রমিক পঞ্চায়তের সভাপতি রাজমোহন গোয়ালা। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন চা-বাগানের বিপুল সংখ্যক চা-শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।   

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close