বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতিয়া প্রেস ক্লাবের ৮ সদস্যের পদত্যাগ, কমিটি বিলুপ্ত ঘোষণা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৭:৫২ পিএম

হাতিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের ১১ সদস্যের মধ্যে ৮ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। নেতৃত্বের অভাব এবং ক্লাবের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সভাপতির উপর অসন্তোষ প্রকাশ করে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

শুক্রবার (২৩ মে) বিকেলে পদত্যাগের পরিপ্রেক্ষিতে এক জরুরী সভার আয়োজন করা হয়। সভায় সদস্যদের দাবির কারণে আহবায়ক জিএম ইব্রাহীম পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন।

পদত্যাগকারী সদস্যদের মধ্যে রয়েছেন সহ সভাপতি মুহাম্মদ সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জি এম ইব্রাহিম, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ কেফায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক-১ জিল্লুর রহমান রাসেল, সাংগঠনিক সম্পাদক-২ তাজুল ইসলাম তসলিম, কোষাধ্যক্ষ আকতার হোসেন, কার্যকরী সদস্য হানিফ উদ্দিন সাকিব, কার্যকারী সদস্য মো: জাকের হোসেন।

পদত্যাগ পত্রে তারা উল্লেখ করেন, “সাম্প্রতিক সময়ে ক্লাবের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা থেকে সরে গেছে। সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা করে একচেটিয়া সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সহ সাধারণ সম্পাদক পদত্যাগকারী মুহাম্মদ কেফায়েতুল্লা জানান, ১০ জানুয়ারি থেকে চারটি মাস গত হলেও উক্ত কমিটি হাতিয়া প্রেসক্লাব বা সাংবাদিকদের কল্যাণে কোন ধরণের কার্যকর ভূমিকা রাখতে পারছে না। যা সংবাদকর্মীদের জন্য অবমাননাকর ও হতাশাব্যঞ্জক। আমি উক্ত কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েও ব্যর্থতার দায়ভার নিতে পারছি না বলে অনাস্থা জ্ঞাপন করে অদ্য পদত্যাগের ঘোষণা করছি।

হাতিয়া প্রেস ক্লাবের আহবায়ক জি এম ইব্রাহীম বলেন, গত ১০ জানুয়ারি অনেক আশা আকাঙ্খা নিয়ে সদস্যরা একটি কমিটি নির্বাচিত করেন। নির্বাচন পরবর্তী কমিটি অচল অবস্থায় রয়েছে। চারটি মাস গত হলেও উক্ত কমিটি হাতিয়া প্রেসক্লাব বা সাংবাদিকদের কল্যাণে কোন ধরণের কার্যকর ভূমিকা রাখতে পারেনি, যা সংবাদকর্মীদের জন্য অনেক অবমাননাকর ও হতাশাব্যঞ্জক। 

এদিকে এই পদত্যাগের ঘটনায় ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাধারণ সদস্যরা দাবি করেছেন, দ্রুত নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করে ক্লাবের কার্যক্রম সচল রাখতে হবে। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close