বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জেডআরএফ’র বিজ্ঞান মেলা
ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিলেন ডা. জুবাইদা রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৭:২৭ পিএম আপডেট: ২৩.০৫.২০২৫ ৭:৫৬ PM

জিয়াউর রহমান ফাউন্ডেশন- জেডআরএফ কর্তৃক একটি ভার্চুয়াল বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট কার্ডিওলোজিস্ট ও জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। 

শুক্রবার বিকেলে জেডআরএফ কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষুদে বিজ্ঞানীদের মেধা, অধ্যবসায় ও আত্মনির্ভরশীলতা আমাদের মুগ্ধ করেছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু-কিশোরদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিজ্ঞানের প্রতি তোমাদের যে ভালোবাসা তা দেখে আমি আশাবাদী, তোমরা একদিন বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করবে।

মেলা প্রসঙ্গে তিনি বলেন, এই মেলা আমার মস্তিষ্কপ্রসূত একটি চিন্তার বাস্তব রূপ। আগামীতে স্বশরীরে বিজ্ঞান মেলার আয়োজন করা হবে ইনশাআল্লাহ।


মেলায় অংশ নেওয়া তিনটি গ্রুপে বিজয়ী ১৭ জনকে ল্যাপটপ ও সনদ প্রদান করা হয়।  অনুষ্ঠানে জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম ডাইরেক্টর ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। 

পুরস্কার বিতরণের পর জেডআরএফ’র বোর্ড অব ডিরেক্টরস ও উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন ডা. জুবাইদা রহমান। গত ১৪ নভেম্বর গঠিত জেডআরএফ বোর্ডে তারেক রহমানকে প্রেসিডেন্ট ও ডা. জুবাইদা রহমানকে ভাইস প্রেসিডেন্ট করা হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   তারেক রহমান   জুবাইদা রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close