বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাচার হাতে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী, ৭ মাসের অন্তঃসত্ত্বা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৬:২১ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে তার প্রতিবেশী চাচা ফরহাদ (৫৫) জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরী বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা এবং তিনি স্থানীয় স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী।

ভুক্তভোগী জানায়, গত বছরের ১৪ নভেম্বর বাড়িতে একা থাকার সময় ফরহাদ তাকে জোর করে ধর্ষণ করে এবং চিৎকার করলে তাকে হত্যার হুমকি দেয়। তার পরিবার খুবই দরিদ্র, পেটের দায়ে বিভিন্ন কাজ করে তাদের সংসার চালায়।

ভুক্তভোগীর পরিবার আরও জানায়, মেয়ের শারীরিক পরিবর্তন দেখতে পেয়ে ডাক্তার দেখান, পারে জানতে পারি মেয়ে ৭ মাসের গর্ভবতী। মেয়েকে চাপ দিয়ে জিজ্ঞেস করা বলে, প্রতিবেশী ফরহাদ চাচা আমার সাথে খারপ কাজ করেছিল। এসময় তারা মেয়ের ধর্ষণের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত পূর্বক থানায় মামলা দায়ের করে আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আসামি যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। 

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীর থানায় আসতে দেরি হওয়ার বিষয়টিও আমরা খতিয়ে দেখবো। কোন মহল বা কেউ তাদের আইনগত অধিকার হরনের চেষ্টা করেছিল কি না, এটাও খতিয়ে দেখা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  চাচার হাতে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী   ৭ মাসের অন্তঃসত্ত্বা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close