সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      
আন্দোলন স্থগিত করলেন ইশরাক, দিলেন ৪৮ ঘণ্টার আলটিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:০০ পিএম আপডেট: ২২.০৫.২০২৫ ৫:০২ PM

বিএনপি নেতা ইশরাক হোসেন তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে চলমান অন্দোলন আপাতত স্থগিত করেছেন। তবে এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছেন তিনি।
 
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে তিনি এ ঘোষণা করেন।

এসময় বর্তমান উপদেষ্টা পরিষদে থাকা আসিফ মাহমুদ এবং মাহফুজের পদত্যাগের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তিনি। 

উল্লেখ্য, ২০২০ সালের সাবেক মেয়র তাপসের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ইশরাক। সেখানে তাপস নির্বাচনের জয়ী হলেও ইসরাক মামলা করেন তাকে অনৈতিকভাবে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর সেই মামলা নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত থেকে ইসরাকের পক্ষে রায় আসলে তিনি মেয়র হিসেবে শপথ নিতে চান। তবে এর মাঝেও আরেকজন তার শপথ নেয়ার বিপক্ষে আদালতে রিট করে। এতেই উত্তপ্ত হয়ে ওঠে ইশরাকের সমর্থকরা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close