বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আদালত চত্বরে মমতাজের ওপর ডিম নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৩:১০ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলা এবং হরিরামপুরে হামলা-ভাঙচুর মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২২ মে) বেলা সোয়া ১১ টার দিকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

রিমান্ড শুনানির সময় মমতাজ বেগম আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে তাঁকে যখন প্রিজনভ্যানে তোলা হচ্ছিল, তখন আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতা তার দিকে ডিম ছুঁড়ে মারেন। পুলিশ দ্রুত তাঁকে প্রিজনভ্যানে তোলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে, সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজ বেগমকে পুলিশ প্রিজনভ্যানে করে আদালতে হাজির করে।

মানিকগঞ্জ আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। ওই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর গোবিন্দল গ্রামের মজনু মোল্লা একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

অন্যদিকে, গত ৩০ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তাঁর বিরুদ্ধে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা করেন। সেই মামলায় আদালত আরও দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ওসি আরও বলেন, ‘আদালত চত্বরে কিছু বিক্ষুব্ধ মানুষ ডিম নিক্ষেপ করেছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং মমতাজ বেগমকে নিরাপদে প্রিজনভ্যানে তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আদালত চত্বরে মমতাজের ওপর ডিম নিক্ষেপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close