শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শ্যামনগরে ভুয়া ম্যাজিস্ট্রেট-পুলিশ-সাংবাদিককে আটক করে পুলিশে দিল জনতা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১০:০৫ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে বেকারীতে চাঁদাবাজির সময় তিন প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর বাজারের সোনার বাংলা নামের বেকারীতে ম্যাজিস্ট্রেট-পুলিশ ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় সন্দেহ হলে স্থানীয় জনতা তাদের আটক করে।  

পরে পুলিশ তাদের কাছ থেকে বেশ কয়েকটি ভুয়া পরিচয় পত্র, মোবাইল ফোন, একটি ভিডিও ক্যামেরা ও একটি প্রাইভেটকার জব্দ করে।

আটককৃতরা হলেন, জেলার কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামে শেখ আলীমুদ্দীনের ছেলে আমিরুল ইসলাম (৪২), গাজীপুর জেলার বাসন থানার নগরঘাট গ্রামে আবু সাইদের ছেলে জয় সরদার (৩০) ও রাজধানীর উত্তরা এলাকার আবুল খায়েরের ছেলে ফারুক হোসেন (৪৫)।

পুলিশ জানায়, আটকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন স্থানে ভুয়া মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলো।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে তারা উপজেলার নূরনগর বাজারের সোনার বাংলা বেকারী থেকে ৩ হাজার টাকা আদায় করে। এ সময় আরো বেশি টাকা দাবি করলে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে স্থানীয় জনতা তাদের আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এর আগে ওই তিন ব্যক্তি একই এলাকায় চাঁদাবাজি করেছে বলে অভিযোগ আছে।

স্বদেশ প্রতিদি/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close